মোহাম্মদ আলী রুবেল : ১৩ মে ২০২৬ তারিখে জনাব মোঃ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, শিলই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
শিলই ইউনিয়নের শিক্ষা, পরিবেশ, অবকাঠামো এবং যুব সমাজের উন্নয়নে প্রয়োজনীয়তার ভিত্তিতে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়ঃ
১। শিলই ইউনিয়ন
৭ নং ওয়ার্ডের দক্ষিণ কান্দি গ্রামের নদীর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ ও নদী পর্যন্ত প্রশস্তকরণ।
২। বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।
৩। শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি ইংলিশ ক্লাব গঠন এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।
৪। ঈদ পরবর্তী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।