সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা

রিপোর্টারের নাম / ১১৬ সময় দৃশ্য
আপডেট রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ন

মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর অটো মিশুক স্ট্যান্ড থেকে মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকার সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা। তবে এ পথে সবচেয়ে ভয়াবহ অব্যবস্থা বিরাজ করছে তিতাস গ্যাস অফিসের কাছে উত্তরের লিংক সড়কটিতে। সড়কের বেহাল দশার কারণে এ পথে এখন জনদুর্ভোগ বেড়ে গেছে কয়েকগুন। এ সড়কে প্রতিদিন নানা রকমের ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও সাধারণ পথচারীরা। প্রতিদিনের বৃষ্টির কারণে এখানে দেখা দিচ্ছে জলবদ্ধতা। এতেও ভোগান্তির মাত্রা বেড়েছে এ পথে। দিনের পর দিন এ পথে এ ধরণের অব্যবস্থা বিরাজ করলেও এটি ঠিক করার কোন উদ্যোগ নিতে কর্তৃপক্ষকে দেখা যায়নি। তাই এ নিয়ে এ পথে চলাচলকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মুন্সীগঞ্জ শহর থেকে মুক্তারপুর সেতু বা বাসস্ট্যান্ড এলাকা যেতে হলে এ পথের দৃশ্য চোখে পড়বে। এ সড়কটি হচ্ছে জেলা শহরের পুরাতন সড়ক।
সড়ক ও জনপদ বিভাগ বেশ কয়েক মাস আগে মুক্তারপুর অটো ও মিশুক স্ট্যান্ড থেকে সড়কের পূর্ব অংশের তিতাস গ্যাস লিংক রোড পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজ করেন। কিন্তু এর পরের অংশের বাকি কাজ আর হচ্ছে না রহস্যেজনক কারণে। যেখানে সড়কের নির্মাণ কাজ থমকে পড়েছে এখানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। গর্তেও এতোটাই বড় যে এখানের দক্ষিণ অংশ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না বর্তমানে। সেখানে মাঝে মাঝে বাঁশ বা অন্য কিছু দিয়ে সংকেত দেয়া হচ্ছে এ পথ এড়িয়ে চলুন। নতুবা দূর্ঘটনার শিকার হতে পারে যানবাহন ও পথচারীরা। এখানে এছাড়াও আরো গর্ত রয়েছে। সেই পথ দিয়ে কোন রকমে যানবাহন পারাপার হচ্ছে নিত্যদিন। কখনো কখনো বড় বড় গাড়ী এ পথে আসলে ছোট গাড়ীর ড্রাইভাররা হাকডাক দিতে থাকেন গাড়ী থামানোর জন্য। সড়কে গর্তের কারণে সরুতায় এখানে এমনটি হচ্ছে। এ পথে পর্যাপ্ত রাবিশ বা সুড়কি দিলেও সাময়িকভাবে কিছুটা পরিত্রাণ পায় যানবাহন ও পথচারীরা। এ সড়ক থেকে সুজাসুজি পূর্ব দিকে চলে গেছে এ পথের বাকি অংশ পুরাতন ফেরিঘাট এলাকায়। সেই পথেও রয়েছে নানা রকমের ছোটবড় অনেক গর্ত। এ পথে রয়েছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি কিন্ডার গার্ডেন এবং মুক্তারপুর বাজার। রয়েছে একাধিক হিমাগার ও সুতার মিল। তাই এ পথটি সবার কাছে বর্তমানে গুরুত্বপূর্ণ।
এ পথের ভোক্তভোগিরা এ বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com