শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৫ সময় দৃশ্য
আপডেট বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জি.আর. (চাউল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির উদ্দেশ্য হলো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com