মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন 

রিপোর্টারের নাম / ৪৩৮ সময় দৃশ্য
আপডেট বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক (পুরুষ) পেলেন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন। 

মঙ্গলবার ১৯ মে বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা পদক ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।এ-সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেনের হাতে এ পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।

শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের  বাহেরঘাটা গ্রামে ১৯৮৩ সালে জন্‌ম গ্রহণ করেন।পিতা মো. শহিদুল্লাহ সরকারি পাট কর্মকর্তা হিসেবে চাকরীতে নিয়োজিত ছিলেন।

২০০৫ সালে খুলনা বি এল বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস এ উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষ করেন।

২০১০ সালে সহকারী শিক্ষক হিসেবে ৮২ নং বাহেরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন।২০১৬ সাল থেকে ১১ বছর যাবত ৮৩ নং ভূইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com