সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৪২২ সময় দৃশ্য
আপডেট বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
 
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন এবং বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম ভূইয়া, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।

গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন কোরবানির পশুর হাট ও ঈদ পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com