বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ১৪৫ সময় দৃশ্য
আপডেট বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ পুরিয়া গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত নাইম শেখ উপজেলার উত্তর শুয়াপাড়া গ্রামের শফিক শেখের ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন হাসকিরা এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের হাসকিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ পুরিয়া গাঁজাসহ নাইম শেখ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন। পরবর্তীতে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com