শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম / ৭৯ সময় দৃশ্য
আপডেট মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার, মুন্সিগঞ্জ, মোঃ মেনহাজুল আলমের মাদকের জিরো ট্রেলারেন্স নির্দেশনায় লৌহজং থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে লৌহজং থানার এসআই মোঃ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় লৌহজং থানাধীন হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মুন খানকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মুন খান শ্রীনগর থানার দেউলভোগ (খারাকান্দি) গ্রামের মৃত দিপু খানের ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com