সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লৌহজংয়ে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ

রিপোর্টারের নাম / ২৫৬ সময় দৃশ্য
আপডেট শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিয়ে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সারেং।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম খান দোলন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ অভির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, উপজেলা বিএনপির সদস্য মো. বাদল হোসেন হাওলাদার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে লৌহজং উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।##


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com