বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে টঙ্গীবাড়ীতে কুড়ালের কোপে বৃদ্ধ নিহত,গ্রেপ্তার ২ গজারিয়ায় তরুণীকে গণধর্ষণের পর হত্যা:চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার 

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা

রিপোর্টারের নাম / ১৫৭ সময় দৃশ্য
আপডেট শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা শিয়ালদী মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু। 

সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, 

প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি এ ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত  আলী সপু বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবাব সদস্য মোশারফ হোসেন কুস্তি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

0Shares


আরো খবর দেখুন...

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৬:০৮)
  • ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

Theme Created By ThemesDealer.Com