বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীনগরে অর্থ আত্মসাৎকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার!

রিপোর্টারের নাম / ১৭১ সময় দৃশ্য
আপডেট সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেখ আছলামঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাকিলক শেখকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট নং-৯০৮, সি আর নং-১০৬/২৬ মামলার পলাতক আসামি মোঃ শাকিলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,ওয়ারেন্টের আসামি শাকিল শেখ দীর্ঘদিন যাবত শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে এশিয়া ব্যাংকের এজেন্ট শাখায় ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্বে থাকা অবস্থায় গ্রামের কিছু গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্কের সুযোগ নিয়ে গ্রাহকের জমানো টাকা ব্যাংকে জমা না দিয়ে সার্ভেয়ার বন্ধ বলে অজুহাত দেখিয়ে নিজে ভাউচার দিয়ে সান্ত্বনা দিতেন এবং পরে সুযোগ বুঝে টাকা নিজেই রেখে দিতেন।

একপর্যায়ে গ্রাহকের এফডিআর ত্রৈমাসিক মুনাফা নিতে গেলে গ্রাহকরা দেখেন তাদের টাকা জমা হয়নি। এরপর গ্রাহকরা নড়ে চরে বসে। কিছু গ্রাহক এফডিআর ভাঙতে গেলে কম্পিউটারে দেখতে পায় তাদের এফডিয়ারের টাকা তাদের নামে জমা না হয়ে ব্যাংকের দায়িত্বরত ক্যাশিয়ার শাকিল শেখ তাদের জমানো সব টাকা আত্মসাৎ করেছে।

এরপর এশিয়া ব্যাংকের এজেন্ট শাখার কর্তৃপক্ষ নজরে আসে বিষয়টি। তখন ব্যাংকের কর্তৃপক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানান। পরিশেষে তারা বিষয়টি সমাধানের ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ আইনের আশ্রয় নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিঞা বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিকে যথাসময়ে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com