শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার লৌহজংয়ে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ একটি অসহায় নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ এর মানবিক উদ্যোগ মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে নেশাজাতীয় এস্কুফ সহ একজন গ্রেফতার মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় আছমা হত্যা মামলার রহস্য উদঘাটন স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে টঙ্গীবাড়ীতে কুড়ালের কোপে বৃদ্ধ নিহত,গ্রেপ্তার ২

টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৩ সময় দৃশ্য
আপডেট শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত, জিআর ওয়ারেন্টভুক্ত, একটি পুরোনো ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নুরজাহান আলমগীর, আবু সালাম, আল আমিন, মো. রাব্বি এবং দিদার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজাভুক্ত আসামি নুরজাহান আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি আবু সালাম ও আল আমিনকে আটক করা হয়।

একই অভিযানে একটি পুরোনো ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দিদার হোসেন নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (১০ জুলাই) মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares


আরো খবর দেখুন...

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১১:৪৬)
  • ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)

Theme Created By ThemesDealer.Com