মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা সিরাজদিখানে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা গজারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করলেন শেখ মোঃ আব্দুল্লাহ লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লৌহজং উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীনগরে অর্থ আত্মসাৎকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার! টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার লৌহজংয়ে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

রিপোর্টারের নাম / ২০ সময় দৃশ্য
আপডেট মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন

পুলিশ জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত ১১টা ৩৫ মিনিটে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তা এলাকায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে তার বাড়ির সামনের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মনির হোসেন (৪৫) মৃত আলী আহম্মদ শেখের ছেলে। তিনি মালখানগর চৌরাস্তা, সিরাজদিখান, মুন্সীগঞ্জের বাসিন্দা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com