সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে অর্থ আত্মসাৎকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার! টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার লৌহজংয়ে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ একটি অসহায় নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ এর মানবিক উদ্যোগ মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে নেশাজাতীয় এস্কুফ সহ একজন গ্রেফতার মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় আছমা হত্যা মামলার রহস্য উদঘাটন স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগরে অর্থ আত্মসাৎকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার!

রিপোর্টারের নাম / ৩৬ সময় দৃশ্য
আপডেট সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

শেখ আছলামঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাকিলক শেখকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট নং-৯০৮, সি আর নং-১০৬/২৬ মামলার পলাতক আসামি মোঃ শাকিলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,ওয়ারেন্টের আসামি শাকিল শেখ দীর্ঘদিন যাবত শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে এশিয়া ব্যাংকের এজেন্ট শাখায় ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্বে থাকা অবস্থায় গ্রামের কিছু গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্কের সুযোগ নিয়ে গ্রাহকের জমানো টাকা ব্যাংকে জমা না দিয়ে সার্ভেয়ার বন্ধ বলে অজুহাত দেখিয়ে নিজে ভাউচার দিয়ে সান্ত্বনা দিতেন এবং পরে সুযোগ বুঝে টাকা নিজেই রেখে দিতেন।

একপর্যায়ে গ্রাহকের এফডিআর ত্রৈমাসিক মুনাফা নিতে গেলে গ্রাহকরা দেখেন তাদের টাকা জমা হয়নি। এরপর গ্রাহকরা নড়ে চরে বসে। কিছু গ্রাহক এফডিআর ভাঙতে গেলে কম্পিউটারে দেখতে পায় তাদের এফডিয়ারের টাকা তাদের নামে জমা না হয়ে ব্যাংকের দায়িত্বরত ক্যাশিয়ার শাকিল শেখ তাদের জমানো সব টাকা আত্মসাৎ করেছে।

এরপর এশিয়া ব্যাংকের এজেন্ট শাখার কর্তৃপক্ষ নজরে আসে বিষয়টি। তখন ব্যাংকের কর্তৃপক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানান। পরিশেষে তারা বিষয়টি সমাধানের ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ আইনের আশ্রয় নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিঞা বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিকে যথাসময়ে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

0Shares


আরো খবর দেখুন...

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১১:৩০)
  • ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)

Theme Created By ThemesDealer.Com