মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজ (গুলি)সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজদিখানে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা গজারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করলেন শেখ মোঃ আব্দুল্লাহ লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লৌহজং উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীনগরে অর্থ আত্মসাৎকারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার! টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার লৌহজংয়ে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ

সিরাজদিখানে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

রিপোর্টারের নাম / ১৬ সময় দৃশ্য
আপডেট মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সিরাজদিখান উপজেলার চোকদারপাড়া ঈদগাহ মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান। সভা শেষে সিরাজদিখানকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com