সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১১৯ সময় দৃশ্য
আপডেট রবিবার, ২ আগস্ট, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক-এর নেতৃত্বে একটি দল আদারিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. সুমন (২৩)-কে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকায় জনৈক হিরণের বাড়ির সামনের পায়ে চলা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com