শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
শেখ আছলামঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সিজরে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় শান্তি, সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষা, গুজব প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পিএফজি নব নির্বাচিত এ্যাম্বাসেডর আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর মোঃ জসিম মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।
আরও ছিলেন,শ্রীনগর পিএফজির অ্যাম্বাসেডর এসএমএ খালেক, মুহাম্মদ জাহাঙ্গির খান মাস্টার, শ্রীনগর ইউনিয়ন বিএনপি সিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, ডা. মাসুম খান ঢালু, দেওয়ান আবুল হাশেম, কামরুন্নাহার চৌধুরী অনু, আছিয়া আক্তার রুমুসহ পিএফজি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর মোঃ জসীম মোল্লাকে কো-অর্ডিনেটর নির্বাচিত করে ৬জন অ্যাম্বাসেডর যুক্ত করে ২বছরের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সভায় পিএফজি’র উদ্যোগে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আগামী তিন মাসের বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।