সিরাজদিখান মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃআলামিন মীর (৪০) নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ।আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।আসামী মোঃআলামিন মীর উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মোঃ নাছির মীরের ছেলে।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার ১৮ মে বিকাল আনুমানিক ৫ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে ফকির লালন সাই বটতলার আব্দুল জলিল মোল্লার বসতবাড়ির টিনসেড ঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,উপজেলার লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে ফকির লালন সাই বটতলার আব্দুল জলিল মোল্লার বসতবাড়ির টিনসেড ঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃআলামিন মীর (৪০) নামের একজন কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি।আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।