মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সিরাজদিখানে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে  হত্যার অভিযোগ, মামা আটক  

রিপোর্টারের নাম / ৫১ সময় দৃশ্য
আপডেট সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা  রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ । 

শনিবার ১৬ মে বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ । 

নিহত কিশোরী  ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।  পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া  খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র ।  প্রায় ৬ বছর ধরে  রাজা মিয়া নিহত কিশোরীদের  পরিবারের সঙ্গে বসবাস করতেন। 

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে । 

ঘটনার পর এলাকায় জনতার  উত্তেজনা  শুরু করে ।  পুলিশ দ্রæতার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।  

এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রæত রাজা মিয়ার শাস্তি চান ।  

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে   ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে । এ ঘটনায় সৎ মামা আটক আছে ।  মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর দেখুন...

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১২:০১)
  • ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

Theme Created By ThemesDealer.Com