সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার 

রিপোর্টারের নাম / ৪৭৭ সময় দৃশ্য
আপডেট মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

সিরাজদিখানে মাদ
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাসান খান (৮৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।হাসান খান (৮৪) উপজেলার রাজানগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। 

স্থানীয় সুত্রে জানা যায় হাসান খান এলাকার চিহ্নিত মাদক কারবারী।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম,এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআই আক্কাস আলী শেখ ও সঙ্গীয় ফোর্স বুধবার ১৩ মে দুপুর অনুমান ৪ টার দিকে জাহাঙ্গীরনগর সৈয়দপুর গ্রামে আসামী মোঃ হাসান খান (৮৪) এর তিনতলা বিল্ডিংয়ের দুইতলায় তাহার নিজ সয়নকক্ষে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম,এর কঠোর দিক-নির্দেশনায় থানা এলাকার মাদকদ্রব্য মুক্ত রাখার লক্ষ্যে জাহাঙ্গীরনগর সৈয়দপুর গ্রামে আসামী মোঃ হাসান খান (৮৪) এর তিনতলা বিল্ডিংয়ের দুইতলায় তাহার নিজ সয়নকক্ষে অভিযান চালিয়ে গ্রেফতার করি।আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com