বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে টঙ্গীবাড়ীতে কুড়ালের কোপে বৃদ্ধ নিহত,গ্রেপ্তার ২ গজারিয়ায় তরুণীকে গণধর্ষণের পর হত্যা:চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন 

রিপোর্টারের নাম / ২১০ সময় দৃশ্য
আপডেট বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক (পুরুষ) পেলেন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন। 

মঙ্গলবার ১৯ মে বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা পদক ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।এ-সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেনের হাতে এ পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।

শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের  বাহেরঘাটা গ্রামে ১৯৮৩ সালে জন্‌ম গ্রহণ করেন।পিতা মো. শহিদুল্লাহ সরকারি পাট কর্মকর্তা হিসেবে চাকরীতে নিয়োজিত ছিলেন।

২০০৫ সালে খুলনা বি এল বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস এ উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষ করেন।

২০১০ সালে সহকারী শিক্ষক হিসেবে ৮২ নং বাহেরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন।২০১৬ সাল থেকে ১১ বছর যাবত ৮৩ নং ভূইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।

0Shares


আরো খবর দেখুন...

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ১২:৩৬)
  • ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)

Theme Created By ThemesDealer.Com