রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জমি নিয়ে বিরোধের জেরে টঙ্গীবাড়ীতে কুড়ালের কোপে বৃদ্ধ নিহত,গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম / ৪৭৯ সময় দৃশ্য
আপডেট সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ (৬৮) ও তার ছেলে মো. পলাশ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ শেখ ও তার সহোদর ভাই ইদ্রিস শেখের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে জরিফ শেখ ও তার পরিবারের সদস্যরা ইদ্রিস শেখের পক্ষ নেওয়ায় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার দিন সকালে ইউসুফ শেখ ও ইদ্রিস শেখের মধ্যে সীমানা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে জরিফ শেখের স্ত্রী ফাতেমা বেগম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় ইউসুফ শেখ তাকে মারধরের চেষ্টা করলে বিষয়টি জানতে পেরে জরিফ শেখ ঘটনাস্থলে এসে বাধা দেন।

অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জের ধরে ইউসুফ শেখ তার হাতে থাকা কুড়াল দিয়ে জরিফ শেখের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে মো. পলাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নিহত জরিফ শেখ চাঠাতিপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com