রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে খালে ডুবে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুক্তারপুর সড়ক খানাখন্দে ভরা শ্রীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে সাতঘড়িয়া হতে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ টঙ্গিবাড়ীতে ২ পুরিয়া গাঁজাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ গজারিয়ায় বৃত্তিপরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৪৯৭ সময় দৃশ্য
আপডেট সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

জনজীবন:://
লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১মে রবিবার বিকেলে মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি শিক্ষক, লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে লেখক ও সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা, ক্যাব মুন্সীগঞ্জের সভাপতি কবি, সাংবাদিক, সংগঠক এ্যাড সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি, লেখক ও সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান শিপন, লেখক ও সাংবাদিক ফোরামের সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মৃধা, সহ দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সেলিম, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ প্রচার সম্পাদক মোঃ নাদিম মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লেখক ও সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল রেজোয়ান, অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের মা জাহানারা খাতুনসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সদস্য ও জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান।
ইসলামি সংগীত পরিবেশন করেন কেএম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ নূরুল ইসলাম মৃধা।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোঃ জিয়াউর রহমান ও রেজাউল রেজোয়ান।


আরো খবর দেখুন...

Theme Created By ThemesDealer.Com